আমাদের পরিবেশ ডেস্ক: পাখিদের জন্য মৃত্যু-জাল। খাবার চোখের
সামনে। কিন্তু গেলেই সাক্ষাত্ মৃত্যু।
ওরা আসে। কিন্তু জানে না যে, আসলে
এই লিচু বাগানে পাতা রয়েছে মরণ ফাঁদ।
পশ্চিমবঙ্গের ব্যান্ডেল, দেবানন্দপুর, নলডাঙাসহ
বহু জায়গায় প্রচুর লিচুর চাষ। বছরের এই সময় গাছ ভর্তি থাকে ফলে।
রাতের বেলায় লিচুর টানে আসে বাদুর। ফল
নষ্ট হওয়া আটকাতে নাইলনের জাল
দিয়ে গোটা বাগান মুড়ে ফেলেছেন চাষিরা।
বাদুর-চামচিকে তো মরছেই। কিন্তু ওই
জালে জড়িয়ে মরতে হচ্ছে পাখিদেরও।
মাছরাঙা, কাঠঠোকরা, হারিচাঁচা, ছাতার..কোন
পাখি নেই!

