আমাদের পরিবেশ ডেস্ক: শিল্পায়ন আধুনিক সভ্যতার এক অনবদ্য উপাদান। মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ, নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন শিল্পায়নকে করছে আরও বেগবান। নতুন কলকারখানা স্থাপনের সঙ্গে যুক্ত হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। উন্নয়ন অগ্রযাত্রা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চললেও চারদিকে পড়ছে এর ক্ষতিকর প্রভাব। অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে বায়ু, অপরিশোধিত বর্জ্যে বিষাক্ত হচ্ছে নদী ও জলাশয়। সুপেয় পানির আধারগুলো অযোগ্য হয়ে উঠছে দিন দিন। সেই সঙ্গে ধ্বংস হচ্ছে জলজ জীববৈচিত্র্য। বিপন্ন হচ্ছে দেশী প্রজাতির বিভিন্ন মাছ ও অন্যান্য প্রাণী ও উদ্ভিদ। এছাড়া রাসায়নিক বর্জ্য মানুষের শরীরে ঢুকে সৃষ্টি করছে ক্যান্সার,

